বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে আমজাদ হোসাইন আশরাফীকে রিকশার প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা আমজাদ হোসাইন আশরাফীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। তিনি আগামী নির্বাচনে রিকশা প্রতীকে আট দল থেকে লড়বেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে দলের আমিরে শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। সম্প্রতি মাওলানা আমজাদ হোসাইন আশরাফী বাংলাদেশ খেলাফত মজলিসে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

গণসমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, বিগত ৫৬ বছরে বাংলাদেশের যা উন্নয়ন হয়েছে, সব হলো জনসাধারণের পরিশ্রমের ফসল। এর মধ্যে সরকারের বিশেষ কোনো অবদান নেই। বাংলাদেশের মেহনতি মানুষ পরিশ্রম করে অর্থ উপার্জন করে সরকারকে কর প্রদান করেছে, বিগত সময়ের সরকারের সাথে সংশ্লিষ্টরা সেই অর্থ লুট করে বিদেশে পাচার করেছে।

তিনি বলেন, আগামীর বাংলাদেশে এমন কিছু হবে না ইনশাল্লাহ। চব্বিশের গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ সচেতন হয়েছে। দেশের মানুষ পরিবর্তন চায়।

সভাপতির বক্তব্যে নবীনগর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমজাদ হোসাইন আশরাফী বলেন, আমি বিগত চার বছর কৃষ্ণ নগর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আমার এক টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না। আমি সহিংসতা বন্ধ করে শান্তি স্থাপন করতে পেরেছি। আগামীতে আপনারা চাইলে পুরো নবীনগর উপজেলার মধ্যে শান্তি ও সমৃদ্ধি অর্জনে ভূমিকা রাখবো ইনশাল্লাহ।

এছাড়াও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ