বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

নারায়ণগঞ্জ-৩ আসনে হাতপাখার নতুন প্রার্থী সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও)  আসনে প্রার্থী বদল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নতুন প্রার্থী করা হয়েছে দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ। এর আগে প্রার্থী করা হয়েছিল স্থানীয় নেতা ফারুক আহমদ মুন্সিকে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই শুক্রবার (৫ ডিসেম্বর) নতুন প্রার্থীর নাম ঘোষণা করেন।

গোলাম মসীহ দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতি করেছেন। ২০২২ সালের এপ্রিলে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পান তিনি। এর আগে ২০১৪ সালে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

গোলাম মসিহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাবেক বিধায়ক মরহুম আব্দুল আউয়ালের তৃতীয় পুত্র। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ব্রিটিশ পেট্রোলিয়াম, টোটাল গ্যাস, এশিয়া স্যাটেলাইট, হংকং টেলিকম, জেনারেল অ্যাটমিকস ইত্যাদি বহুজাতিক কোম্পানিতে কাজ করেছেন।

গোলাম মসীহ ২০১৩ সাল পর্যন্ত জাতীয় পার্টির আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি ২০১৫ জুলাই মাস থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসি’র স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ