বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরামকে সংসদে পাঠাতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল বাকীর সমর্থনে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে গফরগাঁও জামতলা মোড়ে জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি  মাওলানা আব্দুর রব ইউসুফী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা মোহাম্মাদুল্লাহ জামি, সহসাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দীন খান, কেন্দ্রীয় সদস্য ও নেত্রকোণা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী। উপজেলা জমিয়তের সভাপতি মুফতি আহসানুল্লাহ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভা পরিচালনা করেন মাওলানা মাইনুদ্দীন, মাওলানা আতিকুর রহমান ও শামিম আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হাদিউল ইসলাম, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে উলামায়ে কেরামকে সংসদে পাঠাতে হবে। এজন্য জমিয়ত মনোনীত প্রার্থীদের বিজয়ী করে সংসদে পাঠাতে জনগণের প্রতি আহ্বান জানান দলটির নেতারা।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ