বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ইসলামী ছাত্র আন্দোলনের মুবাল্লিগ সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুবাল্লিগ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় মুবাল্লিগ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ২০২৫ সেশনের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুরকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

মুবাল্লিগ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান।

মুবাল্লিগ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার, সদ্য সাবেক জয়েন্ট সেক্রেটারি জেনারেল মিশকাতুল ইসলাম, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক ফয়জুল ইসলাম, দাওয়াহ ও দফতর সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক এস এম কামরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাইমুন ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলামসহ সদ্য সাবেক কেন্দ্রীয় আমেলা, শুরা সদস্য ও সারাদেশের মুবাল্লিগবৃন্দ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ