শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


মার্কিন দূতাবাসের কর্মকর্তার সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল-ইকোনমিক কাউন্সিলর এরিক গিলানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ, জামায়াতের চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর মহিলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসিনা ইয়াসমিন রিনা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আয়েশা পারভিন এবং সাংগঠনিক সম্পাদিকা শিরিন জাহান।

বৈঠকে চট্টগ্রামসহ দেশের সামগ্রিক নাগরিক উন্নয়ন, ধর্মীয় সহাবস্থান, মানবাধিকার এবং অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়।