রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর হত্যার উদ্দেশে গুলি বর্ষণের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর পল্টনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, এ দেশের ছাত্র-জনতা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জীবন দিয়ে ফ্যাসিস্টকে বিদায় করেছে। দেশবাসী ভেবেছিল নতুন সম্ভাবনার হাতছানিতে বাংলাদেশ এগিয়ে যাবে। কিন্তু তফসিল ঘোষণার পরবর্তী ২৪ ঘণ্টা না পেরোতেই যে নৃশংস হামলা বাংলাদেশ দেখেছে তা জাতিকে লজ্জিত করেছে।
তিনি বলেন, আজকে আমরা জালিমের বিপক্ষে, বাতিলের বিপক্ষে, সন্ত্রাসীদের বিরুদ্ধে স্লোগান দেয়ার মধ্য দিয়ে ২০২৬ সেশনের জন্য রাজপথে এসে শপথ গ্রহণ করেছি। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি