শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জমিয়তের শ্রদ্ধা ও মাগফেরাত কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা স্বাধীনতাকামী জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে। শিক্ষক, আলেম-উলামা, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের আত্মত্যাগে আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করেছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছে।

রোববার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের মাগফেরাত কামনা করেন।

তারা মুক্তিযুদ্ধের চেতনা, ন্যায়বিচার, মানবিকতা ও ইসলামী মূল্যবোধকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। একই সঙ্গে স্বাধীনতাবিরোধী ও মানবতাবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান।

আল্লাহ তাআলা শহীদ বুদ্ধিজীবীদের শাহাদাত কবুল করুন এবং তাঁদের ত্যাগ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণের তাওফিক দান করুন। আমিন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ