শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মুফতি মনির কাসেমীকে নিয়ে জমিয়তের নতুন সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শোকজ নোটিশের পর মুফতি মনির হোসাইন কাসেমীর জবাব গ্রহণ করে ভবিষ্যতে তার কার্যক্রম পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) দলটির প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ ডিসেম্বর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে তার আপত্তিকর কিছু বক্তব্যের জন্য শোকজ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। নির্ধারিত সময়সীমার মধ্যেই দলের সভাপতি বরাবর উক্ত শোকজের জবাব দাখিল করেন তিনি । উক্ত জবাবে ভবিষ্যতে দলীয় আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ হবে না মর্মে তিনি অঙ্গিকার করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত দলের খাস কমিটির বৈঠকে এই জবাবের ওপর পর্যলোচনা হয় এবং তা গ্রহণ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে তার কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ