শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘ধানের শীষ পেতে’ বিএনপিতে ভিড়ছেন এহসানুল হুদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের পর এবার বিএনপিতে যোগদান করছেন জোটের সমন্বয়কারী এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচনের সুবিধার্থে এই সিদ্ধান্ত বলে জানা গেছে।

সোমবার (২২ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠিত হবে। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। বিএনপির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির শরিকদের মনোনয়ন নিয়ে চলছে দর কষাকষি। এতে মনোনয়ন না পেয়ে জোটের অনেকেই হতাশা ব্যক্ত করেছেন। এদিকে বিএনপি’র পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না দলটি। ধানের শীষ প্রতীকের বাইরে জয়ী হওয়া অনেক কঠিন বলে মনে করছেন বিএনপির নীতিনির্ধারকেরা। এজন্য এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপিতে যোগ দিচ্ছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ