শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

দুই আসনে মন গলেনি নুর-রাশেদদের, বিএনপির সঙ্গ ছাড়ার ইঙ্গিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবারের নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদের আসন সমঝোতা নিয়ে গতকাল রোববার সিদ্ধান্ত হয় পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে দলের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু-ঝিনাইদহ সদর) আসনে সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হলেও একদিন পরই বেঁকে বসেছেন নুর-রাশেদরা। সোমবার (২২ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের জাতীয় নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়- মাত্র দুটি আসনে সমঝোতায় তারা রাজি হবেন না। অন্তত ১০টি আসন তাদের দিতে হবে। অন্যথায় বিএনপির সঙ্গ ছাড়ার ইঙ্গিতও দিয়েছে দলটি।

গণঅধিকার পরিষদের মুখপাত্র হাসান আল মামুন ফেসবুকে লিখেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের মতামতের ওপর ভিত্তি করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল ২৩ ডিসেম্বর গণঅধিকার পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় অবস্থান পরিষ্কার করবে। বিএনপির সঙ্গে আসন সমঝোতা কিংবা জোটের আলোচনার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আগামীকাল।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার বিএনপির সঙ্গে আমাদের সভা হয়। আমরা মোট ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দিয়েছিলাম। সভায় বিএনপির পক্ষ থেকে দুটি আসনে প্রাথমিক সমঝোতার কথা বলা হয়েছে।

দলের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করে বলেন, আমাদের অন্তত ছয়জন প্রার্থী আছেন যারা ভালো করবেন। ভোটে বিজয়ী হওয়ার মতো। এলাকায় এতদিন কাজ করেছেন। সেক্ষেত্রে আমরা দুটি আসন সমঝোতায় রাজি না। ১০টা আসনের বিষয়ে নেতারা মত দিয়েছেন। শেষ পর্যন্ত ছয় থেকে সাতটি আসন অবশ্যই চাই। না হলে ট্রাক প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ