বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জাতীয় বাজেট ২০২৬-২৭: কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ

ঢাকা–১৩ আসনে দিনভর গণসংযোগে ব্যস্ত ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মুহাম্মাদ মামুনুল হক সোমবার (২২ ডিসেম্বর) সোমবার, রাজধানীর ঢাকা–১৩ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলানগর এলাকায় একাধিক ধর্মীয় ও সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

দিনের কর্মসূচির শুরুতে তিনি মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় পাবনা হাউস গলি জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরবর্তী সময়ে আসরের নামাজ শেষে রায়ের বাজার পুলিশ ফাঁড়ির সামনে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৪নং ওয়ার্ড ইউনিটের দায়িত্বশীলদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন আমীরে মজলিস। এ সময় তিনি সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা করেন এবং সাংগঠনিক দায়িত্ব পালনে নিষ্ঠা, ত্যাগ ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন।

সন্ধ্যায় তিনি পশ্চিম ধানমন্ডি আল আকসা মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

বাদ মাগরিব তিনি চাঁদ উদ্যান হোসেন মার্কেটের সামনে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত শহীদ শরীফ ওসমান হাদীর মাগফেরাত কামনায় অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। আলোচনায় শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত এবং দেশ-জাতির শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ