শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

 ‘ইনশাআল্লাহ ধানের শীষ ও খেজুর গাছের সামনে তারা টিকতে পারবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির ধানের শীষ এবং জমিয়তে উলামায়ে ইসলামের খেজুর গাছ প্রতীক নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মুফতি মনির হোসাইন কাসেমী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি মনির কাসেমী বলেন, আজ থেকে আমরা সবাই বুকে বুক মিলিয়ে ধানের শীষ ও খেজুর গাছ প্রতীক নিয়ে কাজ করব। এটি একটি গণতান্ত্রিক দেশ। যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন- এটি তার অধিকার। তবে ইনশাআল্লাহ, ধানের শীষ ও খেজুর গাছের কাছে তারা টিকতে পারবে না। সবাইকে সঙ্গে নিয়ে বিজয় অর্জনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে চান বলে দিনি জানান।

এর আগে একই দিন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে এক বৈঠক শেষে নারায়ণগঞ্জ-৪ আসনে কাসেমীর নাম জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ