শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মুফতি ওয়াক্কাসপুত্র রশীদকে আসন ছাড় দিলো বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি তাদের জোটসঙ্গীদের জন্য এবার বেশ কিছু আসনে ছাড় দিচ্ছে। এর মধ্যে যশোর-৫ (মনিরামপুর) আসনে ছাড় পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের নেতা মাওলানা রশীদ বিন ওয়াক্কাস।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিত্রদের আটটি আসনে ছাড়ের ঘোষণা দেন। সেখানে যশোর-৫ আসনও রয়েছে।

মাওলানা রশীদ বিন ওয়াক্কাস বিএনপিতে যোগ দিতে পারেন বলে জানা গেছে। কেননা জমিয়তের এই অংশের নিবন্ধন না থাকায় ধানের শীষ নিয়ে নির্বাচন করতে হলে তার বিএনপিতে যোগদানের বিকল্প নেই।

মাওলানা রশীদ বিন ওয়াক্কাস হলেন ঐক্যবদ্ধ জমিয়তের দীর্ঘদিনের মহাসচিব এবং একাংশের সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের ছেলে। মুফতি ওয়াক্কাস এই আসনের একাধিকবারের সংসদ সদস্য। সাবেক প্রতিমন্ত্রী এবং হুইপ। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের এমপি ছিলেন তিনি। সবশেষ ২০১৮ সালেও তিনি এই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

যশোরের এই আসনটি হিন্দু অধ্যুষিত। এর মধ্যেও মুফতি ওয়াক্কাস একাধিকবার এই আসন থেকে বিজয়ী হয়েছেন। কথিত আছে, এখানকার হিন্দুরাও একজন মাওলানাকে তাদের জন্য নিরাপদ মনে করে ভোট দিতেন। বিএনপির ছাড় পাওয়ায় এই আসনে মাওলানা রশীদ বিন ওয়াক্কাসের সম্ভাবনা অনেকটা উজ্জ্বল বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

এর আগে জমিয়তে উলামায়ে ইসলামের মূল অংশকে চারটি আসনে ছাড় দিয়েছে বিএনপি। সব মিলিয়ে জমিয়তের দুই অংশকে পাঁচটি আসনে ছাড় দিলো দলটি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ