শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বাগেরহাট-১ আসনেও লড়বেন ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি

ঢাকা-১৩ আসনের পাশাপাশি বাগেরহাট-১ আসন থেকেও নির্বাচনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক। তিনি মোট দুটি আসন থেকে নিজ দলের প্রতীক রিকশা নিয়ে লড়াই করবেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে মাওলানা মামুনুল হকের অফিসিয়াল ফেসবুক পেইজ ‘হলি উম্মাহ’য় এই তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, ঢাকা-১৩ আসনের পাশাপাশি বাগেরহাট-১ আসন থেকে নির্বাচন করবেন মাওলানা মামুনুল হক। বিস্তারিত পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়।

এর আগে মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর ও শেরেবাংলানগর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। ইতোমধ্যে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।

মাওলানা মামুনুল হক এবারই প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে তিনি আওয়ার ইসলামকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দেশের তিনটি আসনের যেকোনো একটি বা একাধিক আসন থেকে তিনি লড়তে পারেন। সেগুলো হলো- ঢাকা-১৩, ঢাকা-৭ ও বাগেরহাট-১।

এসব আসনে লড়াইয়ের কারণ হিসেবে জানিয়েছিলেন, ঢাকা-১৩ আসন তার কর্মক্ষেত্র। এখানে তিনি দীর্ঘদিন যাবত অবস্থান করছেন। ঢাকা-৭ আসন এলাকায় তিনি জন্ম নিয়েছেন এবং সেখানেই বেড়ে উঠেছেন। আর বাগেরহাট-১ (মোল্লাহাট, চিতলমারী ও ফকিরহাট) আসনটি তাঁর নানার বাড়ির আসন হিসেবেও পরিচিত। তাঁর বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের কিছুদিনের কর্মক্ষেত্রও। সে হিসেবে এই আসনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানিয়েছিলেন।

মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস জামায়াতে ইসলামীসহ ইসলামি ও সমমনা আটটি দলের মোর্চা বা সমঝোতায় রয়েছে। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ে এসেও দলগুলোর মধ্যে আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তাদের মধ্যে টানাপোড়েন চলছে বলে খবর আসছে। এই অবস্থায় শেষ পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিস আট দলের সঙ্গে থাকবে কি না সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ