শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

২৪৩ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় পার্টির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থিতা ঘোষণা করেছে জাতীয় পার্টি। ৩০০ আসনের মধ্যে ২৪৩ আসনে প্রার্থী দিয়েছে দলটি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে প্রার্থিতা ঘোষণা করেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

ঘোষিত ২৪৩ আসনের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের রংপুর-৩ আসন থেকে নির্বাচন করবেন। মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ ও ৫ আসন থেকে নির্বাচন করবেন। সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ লালমনিরহাটের লালমনিরহাট-১ আসনে নির্বাচন করবেন।

এদিকে তালিকায় থাকা প্রার্থীদের কমপক্ষে চারজনের নাম আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ থেকেও এসেছে। এই তালিকায় রয়েছেন পনির উদ্দিন আহমেদ (কুড়িগ্রাম-১), ফখরুল ইমাম (ময়মনসিংহ-৮), লিয়াকত হোসেন খোকা (নারায়ণগঞ্জ-৩) এবং জিয়াউল হক মৃধা (ব্রাহ্মণবাড়িয়া-২)।

এর আগে ২৩ ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থিতা ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফখরুল ইমাম। আজকের সংবাদ সম্মেলনেও তিনি উপস্থিত আছেন।

এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে দলটির প্রেসিডিয়াম সদস্য ও জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের নির্বাচন করলেও এবার তিনি নির্বাচন করছেন না।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ