শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কুমিল্লা–৭ (চান্দিনা) আসনে খেলাফত মজলিসের মনোনয়ন পেলেন মাওলানা সোলায়মান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযিল হাসান, কুমিল্লা

কুমিল্লা–৭ (চান্দিনা) সংসদীয় আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী হিসেবে মাওলানা সোলায়মান খানকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে। 

আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫)  খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়।

দেওয়াল ঘড়ি প্রতীকের এই মনোনয়নপত্র হস্তান্তর করেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। 

এ সময় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ফিরোজ।

মনোনয়ন প্রদান অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, দ্বীনি আদর্শ, সততা ও জনসেবার অঙ্গীকার নিয়ে মাওলানা সোলায়মান খান কুমিল্লা–৭ (চান্দিনা) আসনে একটি শক্তিশালী, ইতিবাচক ও কল্যাণমুখী নেতৃত্ব উপহার দিতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।

উল্লেখ্য, মাওলানা সোলায়মান খান বর্তমানে খেলাফত মজলিস দুবাই শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি আট দলীয় জোটের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার খবরে চান্দিনা উপজেলাসহ সংশ্লিষ্ট এলাকায় তাঁর সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ