শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ভোটে লড়তে অ্যাটর্নি জেনারেল পদ ছাড়লেন আসাদুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় সরকারি বার্তা সংস্থা বাসস'কে বলেন, ‘অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান স্যার তার পদত্যাগপত্রে সাইন করেছেন। আগামীকাল রাষ্ট্রপতির কাছে সেই পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া হবে।’

ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ অগাস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান।

আসছে জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করবেন।

অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের আগে অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান বিএনপিকেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন।

ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়া গ্রামের ছেলে মো: আসাদুজ্জামান ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন। 

১৯৯৫ সালে বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্ত হন।পরের বছর হাইকোর্ট বিভাগের আইনজীবী হন।

২০০৫ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 
অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের পিতা প্রখ্যাত আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ