শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

৩০০ আসনেই মনোনয়নপত্র জমা দিচ্ছে ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীসহ ১০টি দলের নির্বাচনী সমঝোতার মধ্যেই দেশের ৩০০ আসনে এককভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 
রোববার (২৮ ডিসেম্বর) রাতে দলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। 

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এক বার্তায় জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনশ আসনেই মনোনয়ন ফরম জমা দেবে ইনশাআল্লাহ। তবে আসন সমঝোতার আলোচনা চলমান। আমরা দৃঢ় আশাবাদী যে, একটি চমৎকার সমঝোতায় পৌঁছা যাবে ইনশাআল্লাহ।

এর আগে রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, আটটি দলের সঙ্গে আরও দুটি দল যুক্ত হচ্ছে। এখন আসন সমঝোতা বা জোটের অংশীদার ১০টি দল। সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হকসহ জোটের নেতারা ছিলেন। ইসলামী আন্দোলানের পক্ষ থেকে প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ থাকলেও দলের শীর্ষ দুই নেতার কেউ ছিলেন না। 

এদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলনের আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন চলছে বলে খবর পাওয়া গেছে। ইসলামী আন্দোলনকে কাঙ্ক্ষিত আসনে ছাড় না দেওয়ায় দলটি এককভাবে নির্বাচনের পথ খোলা রাখছে। আজ যেহেতু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এজন্য ইসলামী আন্দোলন সারাদেশেই তাদের নিজস্ব প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের নির্দেশ দিয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ