রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প

সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাওলানা মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। তিনি বরেণ্য বুজুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর একমাত্র ছেলে। জামিয়া হোসাইনিয়া গহরপুরের মুহতামিম এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বালাগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে গত ৬ ডিসেম্বর প্রার্থী ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক। জামায়াতে ইসলামীসহ ১১টি দল নিয়ে নির্বাচনি যে সমঝোতা হচ্ছে, সেখানে সিলেট-৩ আসনটি বাংলাদেশ খেলাফত মজলিস পাবে বলে প্রবল সম্ভাবনা রয়েছে। সে হিসেবে মাওলানা মুসলেহ উদ্দীন রাজু এই আসনে জোটের একক প্রার্থী হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

মনোনয়নপত্র দাখিলের পর মাওলানা মুসলেহ উদ্দীন রাজু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমাদের আসনটি দীর্ঘদিন যাবত বঞ্চিত ও অবহেলিত। প্রবাসী অধ্যুষিত এই আসনে তেমন উন্নয়নকাজ হয়নি। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবো।

এ সময় তিনি ১১ দলীয় মোর্চা থেকে ছাড় পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এবার একটি সুযোগ আমাদের সামনে এসেছে। আমরা সবাই মিলে কাজ করলে আসনটি ইসলাম ও সমমনা দলগুলোর মোর্চা অবশ্যই লাভ করবে বলে আমার বিশ্বাস।

মাওলানা মুসলেহ উদ্দীন রাজু প্রায় ২০ বছর ধরে জামিয়া গহপুরের মুহতামিমের দায়িত্ব পালন করছেন। তিনি বেফাকুল মাদারিসের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সাল থেকে তিনি কওমি মাদরাসার ঐক্যবদ্ধ প্লাটফর্মটির সহসভাপতির দায়িত্ব পালন করে আসছেন। মাওলানা শাহ আহমদ শফী রহ., মাওলানা আজহার আলী আনোয়ার শাহ, মাওলানা আশরাফ আলী এবং বর্তমান সভাপতি মাওলানা মাহমূদুল হাসানসহ বেফাকের মুরব্বিদের বিশেষ স্নেহধন্য তিনি। প্রতিষ্ঠানটির উন্নয়ন-অগ্রগতিতে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ