শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

খালেদা জিয়ার জানাজা ও দাফন নিয়ে যা জানা যাচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর অবশেষে পাড়ি জমিয়েছেন পরপারের উদ্দেশে। তাঁর মৃত্যুতে গোটা দেশে শোকের আবহ বিরাজ করছে।

এখন পর্যন্ত তাঁর জানাজা ও দাফন নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। দুপুরের মধ্যে হতে পারে বলে জানা গেছে।

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও সাংবাদিকদের সেই ইঙ্গিত দিয়েছেন।

জানাজা ও দাফন আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) হতে পারে বলে জানা গেছে।

সাবেক প্রধানমন্ত্রীর শেষ বিদায় জানানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকা হয়েছে। সাড়ে দশটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত থাকবেন।

দলের পক্ষ থেকে সাত দিনের শোকের কর্মসূচি নেওয়া হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ