শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলের এই আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ পর্যায়ের একঝাঁক নেতা।

বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া এই মাহফিলে আজাদ মসজিদ প্রাঙ্গণ নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রিয় নেত্রীর স্মরণে আয়োজিত এই বিশেষ প্রার্থনা সভায় অনেক নেতাকর্মীকে আবেগাপ্লুত হয়ে অশ্রু বিসর্জন দিতে দেখা যায়।

মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশের প্রতি তার অবদানের কথা স্মরণ করা হয়। মোনাজাতে তার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব, যেখানে বিএনপির

সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ও আমিনুল হকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো কর্মী শরিক হন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ