শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘আপনারা খেজুর গাছটাকে ধানের শীষ বানালে এমপি হবো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির কাছ থেকে ছাড় পাওয়া জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী দলটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব বিএনপির নেতাকর্মীদের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমি এমপি হবো ইনশাআল্লাহ, আপনারা সবাই মিলে যদি আমার খেজুর গাছটাকে ধানের শীষ বানান। ধানের মার্কা নিয়ে যদি আপনাদের একজন দাঁড়াতেন, তার জন্য যেভাবে কাজ করতেন আপনারা যদি সেভাবে কাজ করেন।

রোববার (৪ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
মাওলানা জুনায়েদ আল হাবীব আরও বলেন, ‘তারেক রহমান এদেশের দ্বীনদার আলেম সমাজের হৃদয়ে প্রবেশ করে ফেলেছেন। সংবর্ধনা সভায় তিনি হাত উঁচু করে আল্লাহর সাহায্য কামনা করেছেন।’

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সিরাজ প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ