শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

হলফনামা: ৬৮ কোটি টাকার সম্পদ আব্বাসের, অস্ত্র ৩টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনের হলফনামায় নিজের নামে ৬৮ কোটি ৬৭ লাখ টাকার সম্পদ থাকার তথ্য দিয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।

সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার মেয়রের দায়িত্ব পালন করা মির্জা আব্বাস আয়ের উৎস হিসেবে ব্যবসা, ব্যাংকে রাখা সঞ্চয়, পুঁজিবাজারে বিনিয়োগ ও বাড়িভাড়ার কথা তুলে ধরেছেন।

পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনে জয় পান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। প্রতিবারই বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে র্নিবাচনে অংশ নেন তিনি।

২০০১ সালে বিএনপির নেতৃত্বে চারদলী জোট সরকার গঠন করলে মির্জা আব্বাস গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হন। আগের মেয়াদে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

হলফনামা অনুযায়ী, মির্জা আব্বাসের বার্ষিক আয় ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার টাকা।

পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করলেও ব্যবসা থেকে কোনো আয় নেই মির্জা আব্বাসের। বার্ষিক সোয়া ৯ কোটি টাকার বেশি আয়ের পুরোটাই আসে বাড়ি ভাড়া, এফডিআর, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের সুদ থেকে।

এর মধ্যে বাড়ি ভাড়া থেকে ৩ কোটি চার লাখ টাকা, এফডিআর ও ব্যাংক আমানত থেকে সুদ বাবদ ১ কোটি ২৯ লাখ ১৭ হাজার টাকার এবং শেয়ার ও সঞ্চয়পত্র থেকে ৪ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকা আসে বছরে।

তিনটি অস্ত্র ক্রয়ে মির্জা আব্বাস খরচ দেখিয়েছেন চার লাখ ১০ হাজার টাকা।

এ বিএনপি নেতার সম্পদের তালিকায় রয়েছে- ঢাকা ব্যাংকের ৫১ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার। রয়েছে ৩০ লাখ টাকার গহনা ও মূল্যবান ধাতু।

হলফনামার তথ্য অনুযায়ী, ১৮ লাখ টাকা মূল্যর অকৃষি জমি, উত্তরাধিকার সূত্রে ৬ হাজার ১০৬ বর্গফুটের বাণিজ্যিক ভবন, দুটি গাড়ির পার্র্কিং জায়গাসহ দুই হাজার ৯৩০ বর্গফুটের ফ্ল্যাট এবং এক কোটি ৮৫ লাখ টাকা মূল্যর ৮ হাজার ৩০ বর্গফুটের ফ্লোর রয়েছে তার।

উত্তরাধিকার সূত্রে পাওয়া ৫টি ফ্ল্যাটের কোনো অর্জনকালীন মূল্য দেখাননি তিনি, যার আয়তন ৮ হাজার ৬০৪ বর্গফুট।

সবশেষ অর্থবছরে আয়কর রিটার্ন দিয়েছেন ৩ কোটি ৫৫ লাখ টাকার।

স্ত্রী আফরোজা আব্বাসের সম্পদ দেখানো হয়েছে ৩৩ কোটি ১৪ লাখ ৭৫ হাজার টাকার। এর মধ্যে ঢাকা ব্যাংকের শেয়ার রয়েছে ৩১ কোটি ৩৪ লাখ টাকার; আর ২২ লাখ টাকার গহনা ও মূল্যবান ধাতু রয়েছে রয়েছে।

সবশেষ আয়কর রিটার্নে তিনি ১১ লাখ ৪৫ হাজার টাকা দিয়েছেন সরকারি কোষাগারে।

১৯৫১ সালের ৭ ফেব্রুয়ারি জন্ম নেওয়া মির্জা আব্বাস শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন স্নাতক। তার বিরুদ্ধে ২২টি মামলা থাকার তথ্য রয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ