শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা শঙ্কিত: ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক বলেছেন, প্রশাসনের মধ্যে আগের ফ্যাসিস্ট আমলের অনেকেই রয়ে গেছে। যারা সবসময়ই ইসলামি দলগুলোর বিষয়ে বিপরীত অবস্থান নিয়ে থাকে। তাই আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে আমরা শঙ্কিত।

রোববার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় এলাকায় দাওয়াতুল কোরআন মাদরাদসার খতমে বুখারি অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

জোটের আসন বিন্যাস নিয়ে সমস্যা চলছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, জোট একটি বিশাল বিষয়, আমরা কোনো জোট গঠন করিনি, শুধু আসন সমঝোতা করেছি। অনেকগুলো দলের সমন্বয়ে আমরা ইসলামপন্থীদের একটি ব্যালট বক্স নীতিতে এগিয়ে যাচ্ছি, আমাদের মধ্যে এখনো কোনো সমস্যা সৃষ্টি হয়নি, আমরা অচিরেই জোটের আসন বিন্যাস ঘোষণা করবো।

নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর মহানগর সভাপতি মাওলানা আব্দুল জব্বারের এনসিপির জন্য আসন ছেড়ে দেওয়ার ঘোষণার বিষয়ে তিনি বলেন, স্থানীয়ভাবে কোনো নেতা কোনো ঘোষণা দিলে সেটি চূড়ান্ত নয়, এটি তার ব্যক্তিগত মতামত চূড়ান্ত আসন বিন্যাসের ঘোষণা কেন্দ্রীয়ভাবে আসবে। এখন পর্যন্ত এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন সর্বোচ্চ তালিকায় রয়েছেন।

তিনি আরও বলেন, স্থানীয় কোনো নেতা আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা দেওয়ার অধিকার রাখে না, এটি কেন্দ্রীয়ভাবে ঘোষিত হবে। কেউ যদি আসন সমঝোতার বিষয়ে কোনো ঘোষণা দিয়ে থাকেন, এর কোনো ভিত্তি নেই।

১০১ আলেমের বিবৃতির বিষয়ে তিনি বলেন, এই বিবৃতিতে যে সমস্ত শীর্ষ আলেমের নাম ব্যবহার করা হয়েছে তাদের মধ্যে অনেকেই এই বিবৃতি সম্পর্কে কিছুই জানেন না। তারা বিভিন্ন ধরনের বিবৃতি এবং ভিডিও বার্তায় বিষয়টি স্পষ্ট করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ