শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

তারেক-ফখরুলের সঙ্গে মাওলানা জুনায়েদ আল হাবীবের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা জুনায়েদ আল হাবীব।

সোমবার (৫ জানুয়ারি) এই সাক্ষাৎকালে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ, জনগণের ভোটাধিকার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তারেক রহমান মাওলানা জুনায়েদ আল হাবীবের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

এ সময় তারেক রহমান ঐক্যবদ্ধভাবে বিএনপি ও জোটভুক্ত সকল নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন, যাতে আসন্ন নির্বাচনে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হয়।

মাওলানা জুনায়েদ আল হাবিব তারেক রহমানের দিকনির্দেশনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ