শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আইনের অতি ব্যবহারে প্রার্থিতা বাতিল করা হয়েছে: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ৫ জানুয়ারি,২০২৬ সোমবার এক বিবৃতিতে বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ আসনে রীতি মোতাবেক মনোনয়নপত্র দাখিল করেছে। বাছাইয়ের সময় তুচ্ছ কারণে এবং আইনের অতি ব্যবহার করে আমাদের বেশকিছু প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত বা বাতিল করা হয়েছে। ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিরুদ্ধে ঋণ খেলাফি, মামলা বা এই ধরনের কোনো গুরুতর অভিযোগ নাই। সামান্য কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা সহযোগিতামূলক মনোভাব পোষণ করলে প্রার্থীদের আপিলের ঝামেলায় যেতে হতো না। এর মাধ্যমে নির্বাচনের প্রার্থিতাকে হয়রানিজনক করে ফেলা হলো। যা উৎসবমুখর নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্ত করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, নির্বাচনের মনোনয়নপত্রে বেশ জটিল তথ্যের সমাহার ঘটে। যোগ্য ও যথার্থ জনপ্রতিনিধি নির্বাচনের জন্য এসবের দরকার আছে। তবে আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান করবো, ছোটোখাটো তথ্য ছুটে যাওয়া এবং অসাবধানতাজনিত ভুলকে সহজ ও সহযোগিতামূলক দৃষ্টিতে দেখতে হবে।

তিনি বলেন, ঋণ খেলাপি, ফৌজদারি অপরাধে দণ্ড, দ্বৈত নাগরিকত্বের মতো গুরুতর বিষয় ছাড়া বাকি বিষয়গুলোতে সংশোধনের সুযোগ দিতে হবে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বিপুলসংখ্যক ভোটারের সাক্ষর সংগ্রহ করতে হয়। সেখানে কিছু ভুলত্রুটি থাকলে তা সমাধানের সুযোগ দিতে হবে। কারণ নির্বাচনে যতবেশি প্রার্থী থাকবে নির্বাচন ততবেশি উৎসবমূখর হবে। অন্তর্ভুক্তিমূলক হবে। ফলে আপিল নিষ্পত্তির সময় ইতিবাচক ও সহযোগিতার মনোভাব প্রদর্শন করতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ