শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

প্রার্থিতা বাতিল: সিইসির সঙ্গে বৈঠকে বসছে ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘আইনের অতিব্যবহার ও তুচ্ছ কারণে’ ইসলামী আন্দোলনসহ স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু প্রার্থীর পার্থিতা বাতিলের বিষয়ে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসবে দলটি। দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমানের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদলে থাকবেন দলের আরেক যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ পাঁচ কেন্দ্রীয় নেতা।বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন তারা।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি এসব তথ্য জানিয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ