বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হওয়ায় জমিয়তের অভিনন্দন ও শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

নেতৃদ্বয় বলেন, তাঁর নেতৃত্বে বিএনপি দেশ, ইসলাম ও জনগণের পক্ষে কার্যকর ভূমিকা রাখবে। দেশের সার্বভৌমত্ব, জনগণের ভোটাধিকার, ইসলামি মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি।

জমিয়তের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা করা হয়।
প্রসঙ্গত, তারেক রহমান এতদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে পদটি শূন্য হওয়ায় শুক্রবার রাতে স্থায়ী কমিটির সভায় তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ