শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

লেভেল প্লেয়িং ফিল্ড ও আইনশৃঙ্খলা সন্তোষজনক নয়: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই শনিবার (১০ জানুয়ারি) দলের এক বৈঠকে বলেছেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড জরুরি।  লেভেল প্লেয়িং ফিল্ড একটি বহুমাত্রিক বিষয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মনোভাব, ঝোঁক ও প্রবনতা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডে প্রভাব বিস্তার করে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে সুষ্ঠু নির্বাচন করার মতো কাঙ্ক্ষিতমানের লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে।

পীর সাহেব চরমোনাই বলেন, ওসমান হাদীর হত্যাকারীকে এখনো গ্রেফতার করতে না পারায় জনমনে আস্থা ফিরছে না। অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও আশাব্যাঞ্জক না।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, মনোনয়ন পত্র বাছাইয়ের সময় কোন কোন রিটার্নিং কর্মকর্তাদের আচরণ আমাদের চিন্তিত করেছে। তবে আমরা এখনো আশাবাদী যে, সরকার সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করবে, সকলের সাথে সমান আচরণ করবে। অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্ব দেবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর ব্যবস্থা নেবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ