বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নেতাকর্মীরা প্রতারণা না করলে আমিও জয়লাভ করবো: আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেতাকর্মীরা প্রতারণা না করলে নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মির্জা আব্বাস বলেন, একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে। কোনো ষড়যন্ত্র প্রশ্রয় দেওয়া হবে না। যেখানেই ষড়যন্ত্র হবে, সেখানেই তা প্রতিহত করা হবে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো উসকানিতে পা না দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, গণতন্ত্র ও সুষ্ঠু ভোটের জন্য আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজীবন লড়াই করেছেন। পৃথিবীর ইতিহাসে বিরল ও সবচেয়ে বড় জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার। অথচ জীবনের শেষ সময়ে তিনি জেলের ভেতরেও নির্যাতনের শিকার হয়েছেন। শেখ হাসিনা যা কিছু ছিনিয়ে নিতে চেয়েছেন, তার কিছুই নিতে পারেননি। জানাজায় লাখো মানুষের উপস্থিতিই তার প্রমাণ।

তিনি বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশে আসতে দেওয়া হবে না। আনার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। এ দেশের মানুষই তা প্রতিহত করবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। সবাইকে সতর্ক ও সংযত থাকতে হবে।

বিএনপির এ নেতা বলেন, দলীয় নেতাকর্মীরা যদি প্রতারণা না করেন, তাহলে আমিও জয় লাভ করবো। তিনি বলেন, সারাদেশে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না। দেশের মানুষ এ মুহূর্তে বিএনপি ছাড়া অন্য কোনো দলকে গ্রহণ করছে না। যে জনজোয়ার তৈরি হয়েছে, তাতে বিএনপিই জয়লাভ করবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ