শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রাতে আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা, ইসলামী আন্দোলনকেও রাখার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১১ দলের টানাপোড়েনের মধ্যেই আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আটটায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। দশ দল মিলে জরুরি বৈঠক করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সাংবাদিকদের জানিয়েছেন, এই জোট বা সমঝোতায় শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনও থাকবে বলে তারা আশা করছেন। ইসলামী আন্দোলনসহ আসন সমঝোতার বিষয়টি ঘোষণার চেষ্টা করা হচ্ছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক এ কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, ১০ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে।  রাতের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা এক সাথেই এগিয়ে যেতে পারবো। ইসলামী আন্দোলনকে সাথে নিয়েই আসন ঘোষণা করতে পারবো এই আশা করছি।

এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই জোট নিয়ে আকাঙ্ক্ষার জায়গা আছে, এটা জনগণ বুঝে। নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ করব, এটা আমাদের প্রত্যাশা। খুবই অল্প সময়ের মধ্যে জোট প্রক্রিয়া হওয়ায় কিছু মতভিন্ন হয়েছে, এটা কেটে যাবে। 

নাহিদ বলেন, শেষ পর্যন্ত চেষ্টা করব এই জোট যেন অটুট থাকে। কারও মতানৈক্য থাকলেও জোট প্রক্রিয়া এগিয়ে যাবে। তিনি বলেন, কোনো দলীয় প্রার্থী হবে না। ৩০০ আসনেই জোটের প্রার্থী হবে। সবাই সবাইকে সহযোগিতা করবে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ