শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সপরিবারে যমুনায় তারেক রহমানের অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সপরিবারে পৌঁছান বিএনপি নেতা। সন্ধ্যা ৭টার দিকে গুলশান বাসভবন থেকে যমুনার উদ্দেশে রওনা দেন তিনি। ৭টা ৪০ মিনিটে তারেক রহমানের গাড়িবহর প্রবেশ করে যমুনায়।

আজকের বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও গণভোট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। 

এর আগে আজ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমানের যাওয়ার বিষয়ে জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি জানান, সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান।

তখন রাজনৈতিক কোনো এজেন্ডা নেই বলেও জানান তিনি।
এর আগে গত বছরের মে মাসে লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক হয়েছিল

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ