শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

'হ্যাঁ' ভোটের পক্ষে খেলাফত মজলিস প্রার্থী সিরাজুল মামুনের গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রায়ণগঞ্জ শহরে আসন্ন গণভোটে জুলাই সনদ কার্যকরের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্যের সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুন। আসন্ন নির্বাচনে গণভোটের পক্ষে জনমত গঠন এবং সাধারণ মানুষকে 'হ্যাঁ' ভোট প্রদানের আহ্বান জানিয়ে তিনি এই ক্যাম্পেইন পরিচালনা করেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বাবুরাইল এলাকায় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে কেন্দ্রে গিয়ে সচেতনভাবে 'হ্যাঁ' ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।

এ সময় এবিএম সিরাজুল মামুন বলেন, ‘জনগণের অধিকার রক্ষায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। আমরা বাবুরাইলসহ নারায়ণগঞ্জ শহর ও বন্দরের সর্বসাধারণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আশা করি, সবাই ঐক্যবদ্ধভাবে সঠিক পথে রায় দেবেন।’

উক্ত গণসংযোগে খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ