শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে নোটিশের লিখিত ব্যাখ্যা দিয়েছেন তিনি।

পরে মামুনুল হক সাংবাদিকদের বলেন, ‌‘অপসাংবাদিকতার শিকার হওয়ার বিষয়টি ইসিকে অবহিত করেছি। আমাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন সঠিক নয়।’

তিনি বলেন, আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য লিফলেট দিয়েছি। কিন্তু নিজস্ব আসনের কোনো প্রচারণা চালাইনি। তারপরও আমাকে নিয়ে ভুল সংবাদ ছড়ানো হয়েছে। লিখিত জবাবের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।

১৪ জানুয়ারি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী। আগারগাঁওয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর মামুনুল হককে শোকজ করেন এ রিটার্নিং কর্মকর্তা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ