শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ১০ দলীয় জোটের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান খানের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা মতিউর রহমান ফরাজীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা মাহমুদুল হাসান মাহাম্মদীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান, সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন জাফরী।

এছাড়াও সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ চান্দিনা পৌরসভা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামীর নির্বাচনী কার্যক্রম, মাঠপর্যায়ের সাংগঠনিক প্রস্তুতি ও সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান খানের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ