শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

স্বাধীনতা নিয়ে যারা কথা বলে তাদের সঙ্গে নামাজও পড়তে চাই না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যারা আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলে তাদের সঙ্গে এক কাতারে নামাজ পড়তে চান না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মেলা মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, যারা আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলেন, তাদের সঙ্গে চলতেও চাই না, তাদের সঙ্গে এক কাতারে বসে নামাজও পড়তে চাই না।

তিনি বলেন, যে নির্বাচন আসন্ন, এই নির্বাচনটা কিন্তু একটা বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচন বানচাল করার জন্য সেই স্বাধীনতাবিরোধী শক্তি আবার উঠেপড়ে লেগেছে।

সাবেক এই মন্ত্রী বলেন, কথা বলার অধিকারের জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির সর্বস্তরের কর্মীরা ১৭টা বছর রাস্তায় আন্দোলন করেছি। আমরা মিছিল করেছি, আমরা জেলে গিয়েছি। আজ অনেকেই সেই কথা স্বীকার করতে চান না। ওনারা মনে করেন যে একদিনেই, এক মাসেই এই স্বাধীনতা অর্জন হয়ে গেছে।

তিনি বলেন, অনেকে ’৭১ সালের স্বাধীনতাকে স্বীকার করতে চান না। আমি বলি, যারা ’৭১ এ স্বাধীনতাকে মানতে চান না কিংবা স্বীকার করতে চান না তারা রাজাকারের দল ছাড়া আর কিছুই নয়। একমাত্র রাজাকাররা, পাকিস্তানপন্থিরা স্বাধীনতাযুদ্ধ স্বীকার করেনি। তারা এখন বলতে চায়, ওই স্বাধীনতা স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। আমি বলেছি দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই, স্বাধীনতা একবারই আসে। রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতাযুদ্ধ করেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছিলাম।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ