শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

একমাত্র বিএনপির কাছেই ইসলাম নিরাপদ: দুলু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “একমাত্র বিএনপির কাছেই ইসলাম নিরাপদ।” তিনি বলেন, বিএনপি ক্ষমতায় না গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের আলেম-ওলামারা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং নবগঠিত জেলা ওলামা দলের আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করেছিলেন। অথচ আওয়ামী ফ্যাসিবাদী সরকার আমলে আলেম-ওলামাদের বিরুদ্ধে জঙ্গি মামলা দেওয়া হয়েছে। এর ফলে অনেক আলেম-ওলামা ঘরে থাকতে পারেননি। তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তাকেও জঙ্গি মামলায় জড়িয়েছে।

তিনি আরও বলেন, আলেম-ওলামাদের নিরাপত্তা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বিএনপির বিকল্প নেই। দেশের ইসলামী আদর্শ ও ধর্মপ্রাণ মানুষের অধিকার সুরক্ষায় বিএনপি সবসময় সোচ্চার থাকবে।

জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ্ব কাজী রিয়াজুল হক মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম খান, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ শফিকুল ইসলাম, সদস্য কাজী ফরিদুল হকসহ জেলা বিএনপি ও নবগঠিত জেলা ওলামা দলের নেতৃবৃন্দ।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ