শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সাভারে বিএনপির প্রার্থীর সঙ্গে জমিয়তের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-১৯ আসনে বিএনপি জোটের মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর সঙ্গে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বাদ জোহর সাভার ব্যাংক কলোনির দেওয়ান ইদ্রিস ভিলাতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জমিয়ত ঢাকা জেলা উত্তরের সভাপতি মুফতি আমিনুল ইসলাম কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীর সঞ্চালনায় প্রধান অতিথি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

প্রধান বক্তা জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা জেলা উত্তরের উপদেষ্টা, যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী।

বিশেষ বক্তা জমিয়ত ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক ও সাভার থানা সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান বিন নূরী।

বক্তব্য রাখেন জমিয়ত ঢাকা জেলা উত্তরের উপদেষ্টা প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, উপদেষ্টা মাওলানা মকবুল হোসাইন রাজফুলবাড়িয়া, জমিয়ত সাভার থানার সভাপতি মুফতি আলী আশরাফ তৈয়ব, মাওলানা নোমান কাসেমী যাদুরচর, মুফতি আব্দুল বারী আমিনবাজার, আশুলিয়া থানা জমিয়তের সভাপতি মুফতি হুমায়ুন সাঈদ ও সাধারণ সম্পাদক মুফতি মাঈনুদ্দীন ফরাজী, মুফতি ফেরদাউস মাহমুদ, মাওলানা হাবিবুল্লাহ আশরাফ, মাওলানা বজলুর রহমান বাদশাহ, মাওলানা রুহুল আমিন বিরুলিয়া, মাওলানা লুৎফুর রহমান কাউন্দিয়া, মুফতি আনিসুর রহমান সাঈদ ভাকুর্তা, মুফতি মারজানুল বারী সিরাজী, মাওলানা নাফিস জিলানী, মাওলানা মামুনুল হাসান গণীপুরী, মুফতি এহসান বিন মুহসিন প্রমুখ নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা ধানের শীষের প্রার্থী ডা. সালাউদ্দিন বাবুকে নির্বাচনে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ