শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ইসলামী আন্দোলনের সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ জানুয়ারি ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে মঙ্গলবার (২০ জানুয়ারি) দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন পরিবেশ ও গণতান্ত্রিক অধিকার সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের প্রতি দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে যেকোনো গঠনমূলক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উক্ত বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, নোয়াখালী–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সিআইপি জহিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সাজল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাজন শিকদার।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ