শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

একটি বৃহৎ দলের নীতি-অস্পষ্টতা জটিলতায় সমঝোতা ভেঙে গেছে: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, লক্ষ নিয়ে অস্পষ্টতা থাকলে পথচলা যায় না। নির্বাচন, সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনায় কোন নীতি অনুসৃত হবে সেই বিষয়ে পরিষ্কার ও স্পষ্ট কোনো ধারণা ও অবস্থান নিতে ব্যর্থতার কারণেই বৃহত্তর রাজনৈতিক সমঝোতা শেষ পর্যন্ত কাজ করে নাই। বিশেষত সমঝোতার একটি বৃহৎ দলের নীতি-অস্পষ্টতা জটিলতা আরও বৃদ্ধি করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম অনুসরণে কোন দ্বিধা করে না; বরং গর্বের সাথে উচ্চকণ্ঠে ইসলামের নীতি বাস্তবায়নের ঘোষণা দেয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও আমরা উচ্চকণ্ঠে ইসলামের নীতি বাস্তবায়নের জন্য জনতার দুয়ারে দুয়ারে দাওয়াত নিয়ে যাবো। সেই লক্ষেই সবাইকে কাজ করতে হবে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘকাল ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্র পরিচালনার জনতার মতামত প্রয়োগের একটা সুযোগ তৈরি হবে। সেই সুযোগকে নির্বিঘ্নে কাজ লাগাতে সরকার ও রাজনৈতিক দলগুলোকে যৌথভাবে কাজ করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক মাওলানা সিদ্দিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ