শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

১২ তারিখে জনগণের রায় হবে জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে: আরমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১২ তারিখ জুলাই সনদের বাস্তবায়ন এবং নতুন বাংলাদেশের পক্ষে জনগণ রায় দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-১৪ আসন থেকে ১০ দলীয় জোট-ঐক্যবদ্ধ বাংলাদেশ এর জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) নিজ নির্বাচনি এলাকায় গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ আশার কথা ব্যক্ত করেন।

তিনি বলেন, রাজনৈতিক নেতাদের আরও দায়িত্বশীল হতে হবে। চিন্তা-ভাবনা করে কথা বলতে হবে। কেননা নেতা যেভাবে বক্তব্য দেন জনগণ সেভাবে প্রতিক্রিয়া দেখান। যেমন নেতা যদি এমন বক্তব্য রাখেন, যা জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে; তখন জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

জামায়াতের এই প্রার্থী বলেন, জামায়াতে ইসলামী কাউকে আক্রমণ করে নয়, জনগণের সমাধান নিয়ে কথা চলতে চাই। আমাদের কাছে অনেক আইডিয়া রয়েছে; সুতরাং আপনারাও সৃজনশীল হন। আমরা আমাদের বন্ধুদের আহ্বান করবো আপনারও শৃজনশীল হন। আপনারা মানুষের কথা শুনুন। আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের জন্য সহনশীল রাজনীতি করি। বাংলাদেশে যেন একটি সুষ্ঠু নির্বাচন হয়, সে জন্য কাজ করি।

তিনি আরও বলেন, আমাদের আস্থা জনগণের ওপর। জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, তখন সকল কূট কৌশল নষ্ট হয়ে যায়। অবশ্যই নির্বাচনকে একটি দিকে প্রভাবিত করার চেষ্টা চলছে। ১২ তারিখ জুলাই সনদের বাস্তবায়ন ও নতুন বাংলাদেশের পক্ষে জনগণ রায় দেবে ইনশাআল্লাহ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ