শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও–১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি একটি পরীক্ষিত দল।”

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোল টহরী বাজারে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “উন্নয়ন একমাত্র ধানের শীষই করতে পারবে, আর কেউ পারবে না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। আমরা সেই দল, যাদের আপন ভেবে মানুষ কাঁদে।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন। একটি দল আপনাদের কাছে ভোট চাইতে আসছে, দাগিপাল্লার কথা বলছে। তারা কখনো কি সরকারে গেছে? আপনাদের জন্য কোনো কাজ করেছে? করেনি। আমরা কাজ করেছি। আমরা পরীক্ষিত দল। আপনারা আমাদের ভোট দিয়েছেন, আমরা সরকারে গিয়ে আপনাদের জন্য কাজ করেছি।”

সরকারে থাকাকালীন বিএনপির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, “অতীত অভিজ্ঞতা থেকেই বলছি—বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো আর কেউ নেই। তাই সবাই ধানের শীষে ভোট দেবেন।”

পথসভায় উপস্থিত ভোটারদের উদ্দেশে প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, “গত পনেরো বছরে আপনারা কি কেউ সঠিকভাবে ভোট দিতে পেরেছেন?”

জবাবে ভোটাররা জানান, তারা ভোট দিতে পারেননি। এ সময় তিনি বলেন, “ভোটের আগের রাতেই ভোট হয়ে গেছে, কখনো আবার ভোট নিয়ে চলে গেছে—এই ছিল গত পনেরো বছর। এখন একটি সুযোগ আসছে।”

তিনি আরও বলেন, “হাসিনা আপা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। কিন্তু যারা তাকে সমর্থন করতেন, তাদের বিপদে ফেলে গেছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই—যারা নিরপরাধ, তারা কেউ বিপদে পড়বেন না। আমরা তাদের পাশে আছি।”

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আমি আমার এলাকায় হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান—সব ধর্মের মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করি। আমরা সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই।”

তিনি অভিযোগ করে বলেন, “কিছু লোক হিন্দু-মুসলিম বিভাজন সৃষ্টি করতে চায়। কিন্তু আমাদের সমাজে বিভাজনের কোনো সুযোগ নেই। আমরা সবাই একসঙ্গে বসবাস করি।”

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ