শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ফ্যামিলি কার্ডের নামে বিএনপি প্রতারণা করছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভোটারদের সমর্থন আদায়ের নামে বিএনপি ‘ফ্যামিলি কার্ড’বিতরণের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং প্রকাশ্যেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন খুলনা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২৫ জানুয়ারি) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের শলুয়া বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এম অভিযোগ করেন।

এ সময় গোলাম পরওয়ার বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার পর যারা চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর দখলের সঙ্গে জড়িত ছিল, তারাই এখন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার কথা বলে ভোট চাইছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তনে বিশ্বাস করে। সেই বিশ্বাস থেকেই ৫ আগস্টের অভ্যুত্থানের নেতৃত্বদানকারী এনসিপি, পাঁচটি ইসলামী দল এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তিগুলো একত্র হয়েছে। এই ঐক্য দাঁড়িপাল্লা প্রতীকের মাধ্যমে পরিবর্তনের পক্ষে গণরায় প্রতিষ্ঠা করবে বলে দাবি করেন তিনি।

পথসভা শেষে গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন এবং জোটের প্রার্থীদের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ