শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ভারত-আমেরিকার সঙ্গে গোপন বৈঠক কেন, প্রশ্ন পীর সাহেব চরমোনাইয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামী ভারত ও আমেরিকার সঙ্গে বৈঠক করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। এসব বৈঠক কেন সেই প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। 

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আবু তালেব মুহাম্মাদ সাইফুদ্দিনের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রশ্ন তোলেন। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, এখন যারা বিভিন্ন জোটবদ্ধ হয়ে ভোট চাইছে তারা অতিতেও দেশ পরিচালনা করেছে। একই দল বা জোট আগের আইনেই দেশ পরিচালনা করে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে। ৫৪ বছরের প্রমানিত ব্যর্থ দল ও নীতির কাছে নতুন করে প্রত্যাশা করার কিছু নাই। তাদের কাছে সুশাসন, উন্নয়ন ও সমৃদ্ধি আশা করা বোকামী হবে। জুলাই অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ এসেছে। নতুন নীতি, নয়া বন্দোবস্ত ও নতুন নেতৃত্বে দেশ গড়তে হবে। তাই বলবো, হাতপাখা প্রতিকে ভোট দিন। নীতি হিসেবে হাজার বছরের প্রমানিত ও সফল ইসলামের আলোকে সবাই মিলে দেশ গড়ে তুলবো। দুর্নীতি দুর করবো, সন্ত্রাস দুর করবো। সুশাসন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

নির্বাচনের আগে বিদেশি প্রভাব বিস্তারের সমালোচনা করে পীর সাহেব চরমোনাই বলেন, নির্বাচনের আগে বিদেশি দূতাবাসের সাথে বৈঠকের হিড়িক পড়ে। এরমধ্যে কোন কোন বৈঠক গোপনেও হয়। ভারত-আমেরিকার সাথে গোপন বৈঠক কেন?

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উপস্থিত জনতার প্রতি আহ্বান রেখে বলেন, যারা দেশকে ভালোবাসেন তারা হাতপাখা প্রতিকে ভোট দিন। যারা দেশের ক্ষমতা দেশেই রাখতে চান, যারা টাকা পাচার রোধ করতে চান, যারা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চান তারা হাতপাখায় ভোট দিন। আমাদের অর্ধ শতাব্দীর পুরোনো স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।

জনসভায় বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন আহমদ প্রমূখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ