শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ঢাকা-৫ আসনে পরিবর্তনের বার্তা নিয়ে হাজী ইবরাহীমের গণসংযোগ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা-৫ আসনের ৬৯ ও ৬২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার সংসদ সদস্য প্রার্থী হাজী মো. ইবরাহীম।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। এ সময় তিনি একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাঁর ভাবনা ও কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।

স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই গণসংযোগে অংশগ্রহণ করেন এবং পরিবর্তনের এই আহ্বানে ইতিবাচক সাড়া দেন।

গণসংযোগ শেষে হাজী মোঃ ইবরাহীম বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। জনগণকে সাথে নিয়েই একটি কল্যাণমুখী ও জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, ইনশাআল্লাহ ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ