শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না এনসিপি: আসিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, আমরা কোন অবাস্তব কথা বলতে চাই না।বাংলাদেশে চলমান যে রাজনৈতিক সংস্কৃতি, কথা দিয়ে কথা না রাখতে পারার, যেই ইশতেহার দিয়ে সেটা বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতি, তার মধ্যে এনসিপি ঢুকবে না।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে দলটির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই গণভুত্থানের পর গণতান্ত্রিক রূপান্তরের ম্যান্ডেট জনগণের আকাঙ্ক্ষা এবং গণভুত্থান ছিল জনগণের স্পষ্ট বার্তা রাষ্ট্রকে আগের কাঠামোতে চালানোর বিপক্ষে এবং একটি নতুন গণতান্ত্রিক রূপান্তরের মাধ্য রাষ্ট্রের পুনর্গঠন এবং পুনর্বিন্যাস। জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে মৌলিক ও কাঠামোগত সংস্কার ছাড়া স্থায়ী গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। সেকেন্ড রিপাবলিক কোন স্লোগান নয় এটি একটি জবাবদিহিতামূলক অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার।

আসিফ বলে,  আমরা বাংলাদেশের রাজনৈতির ইতিহাস অনেক বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে অনেক ইশতেহার দেখে থাকি। একটা কমন বিষয় আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক পাবলিশ হয়ে গেছে যে আমাদেরকে শিক্ষায় স্বাস্থ্যে জিডিপির ৫% বরাদ্দের কথা বলতেই হবে। সেটা যতটুকু বাস্তব হোক কিংবা না হোক আমরা সেটা ভেঙ্গে বেরিয়ে আসতে চেয়েছি। আমরা বাস্তবতার নিরীখে এই ইশতেহারের মধ্য দিয়ে আগামী পাঁচ বছরে বাস্তবতার ভিত্তিতে যতটুকু বাস্তবায়ন সম্ভব এবং যতটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি ততটুকুই বাংলাদেশের মানুষকে কথা দিতে চাই।

সাবেক এই উপদেষ্টা বলেন, এই ইশতেহার জনগণের সঙ্গে দীর্ঘ কথোপকথনের ফল। জুলাই পদযাত্রা থেকে শুরু করে আমরা দেশের পথে প্রান্তরে গিয়েছি। আমরা মানুষের কথা শুনেছি। মানুষ আমাদেরকে তাদের বক্তব্যগুলো দিয়েছেন। তাদের দাবিগুলো জানিয়েছেন। আমরা সমাজের বিভিন্ন কমিউনিটির সাথে বসেছি। তাদের কথা শুনেছি। বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর সাথে বসেছি। শ্রমিকদের নেতৃত্বের সাথে বসেছি। সকলের কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। ১২ টি অধ্যায়ের ৩৬ দফার অগ্রাধিকার বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্ধারিত হয়েছে। এনসিপি এবং ১১ দলীয় ঐক্য ক্ষমতায় গেলে আইন নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে এই অঙ্গীকার বাস্তবায়নে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ