শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আমরা ইসলাম বিক্রি করে খাই না, ধারণ করি : শামা ওবায়েদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আমরা ইসলাম হৃদয়ে ধারণ করে পালন করি। মাথা থেকে পা পর্যন্ত আমাদের ইসলাম। আমরা ইসলাম বিক্রি করে খাই না। ইসলামের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মানবতার শিক্ষা।

মানুষের পাশে থাকতে হবে এবং সেবা করতে হবে। মানুষের ক্ষতি করা যাবে না। মানুষকে অত্যাচার করা যাবে না।’
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত ধানের শীষের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমানের সন্তান হিসেবে আমি কথা দিতে পারি, আপনাদের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমার একটাই চাওয়া আপনারা ভালো থাকবেন। আপনারা যদি আমাকে একটা ভোট দেন, আমি আপনাদের বোন ও মেয়ে হিসেবে আমৃত্যু আপনাদের পাশে থাকব। আপনাদের জন্য কাজ করব।

আমার কোনো স্বার্থ নেই। আমার আব্বা কোনোদিন স্বার্থ দেখেনি। তিনি সবাইকে বুকে টেনে নিয়েছেন। তিনি কখনো কোনো দলমত দেখেননি। সবার জন্য কাজ করে গেছেন।’ 

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ