রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলা, বিচার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, খুলনা-১ আসনের দাকোপ থানার পানখালী ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আবু সাইদের সমর্থনে প্রচারণা চলাকালে আজ ৩ ফেব্রুয়ারি সকাল ১১.০০ এর দিকে মহিলা কর্মীদের ওপরে নির্মম হামলা করেছে একদল দুর্বৃত্ত। মহিলা দাওয়াতি দলের প্রধান জনাবা রোজিনা বেগম ও তার সাথে থাকা ১১/১২ জন মহিলাকে ঘরে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, আক্রামন করে আহত করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছে।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১২/১৩ জন মহিলা কর্মী লক্ষীখোলা গ্রাম প্রচারনার কাজে যায়। এসময় জনৈক হরমুজ শেখের বাড়ির নিকট পৌছালে অভিযুক্ত হরমুজ শেখ তাদেরকে বাসার ভেতরে আহবান করেন। সরলমনে দাওয়াতি দল বাসায় প্রবেশ করলে হরমুজ শেখ, ইলিয়াস, আমানুল্লাহসহ কয়েকজন ঘটনাস্থলে এসে রোজিনা বেগমসহ  ১১/১২ জন মহিলাকে ঘরে আটকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মান—মর্যাদা হানীকর কথাবার্তা বলে। তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে কটূক্তি করে। কথাবার্তার এক পর্যায়ে অভিযুক্তরা জ্বালানীর কাজে ব্যবহৃত লাকড়ি এবং লাঠিসোটা দ্বারা রোজিনা বেগমসহ তার সঙ্গী ১১/১২ জন মহিলাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। অভিযুক্তদের মারপিটে রোজিনা বেগমসহ তার সঙ্গী ১১/১২ জন মহিলা গুরুতর আহত হন। 

ঘটনা জানতে পেরে আশেপাশের স্থানীয় লোকজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখার নেতৃবৃন্দ রোজিনা বেগমসহ ও সঙ্গীদের ঘটনাস্থল হতে আহত অবস্থায় উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনে। আহতদের মধ্যে রোজিনা বেগমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে রোজিনা বেগম দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। 

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অভিযুক্তদের সাহস সীমা ছাড়িয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ্যসীমা স্পর্শ করেছে তারা। আমরা প্রশাসনকে বলবো, অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ