শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

৩০০ লোকের খাবারের আয়োজন করায় প্রার্থীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লক্ষ্মীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে তিন শতাধিক লোকের খাবারের আয়োজন করায় এক বিএনপি কর্মীকে জরিমানা করেছেন ভ্রামমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা হাজিরপাড়া ইউনিয়নের কাজী কালেয়েতপুর গ্রামে এ আয়োজন করা হয়।

এ খবর পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভি দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় বিএনপি কর্মী শহীদকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, হাজিরপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির গণসংযোগ রয়েছে। এ উপলক্ষ্যে কাজী কালেয়েতপুর এলাকায় তিনশতাধিক লোকের খাবারের আয়োজন চলছিল। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটের আগে প্রার্থীর পক্ষে বড় ধরনের খাওয়া-দাওয়া বা গণভোজের আয়োজন করা নিষেধ রয়েছে। এটি নির্বাচন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
‎
‎সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, তিন শতাধিক লোকের জন্য ধানের শীষের প্রার্থীর পক্ষে গণভোজের আয়োজন করেন শহিদ নামে এক বিএনপি কর্মী। এটি আচরণবিধি লঙ্ঘন। এতে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ