শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ত্রাণ নয়, কুশিয়ারা নদী ভাঙন থেকে মুক্তি চাই: মুসলেহ উদ্দীন রাজু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রজুর রিকশা প্রতীকের পক্ষে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচারণা ও উঠান বৈঠক হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার পরঘনা বাজার, ঘিলাছড়া ও মোরারবাজার এলাকায় পৃথক পৃথক উঠান বৈঠকে বক্তারা রিকশা মার্কার প্রার্থী মুসলেহ উদ্দিন রাজুর পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

​মাওলানা ইমরান হুসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুসলেহ উদ্দিন রাজু আঞ্চলিক সমস্যাগুলো তুলে ধরেন। বিশেষ করে কুশিয়ারা তীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুঃখ নদীভাঙন নিয়ে তিনি বলেন, 'সিলেট-৩ আসনের বড় একটি অংশের মানুষ প্রতি বছর নদীভাঙনের শিকার হয়ে নিঃস্ব হচ্ছে। বিশেষ করে ফেঞ্চুগঞ্জ ও ঘিলাছড়া অঞ্চলের শত শত একর জমি আর মানুষের ঘরবাড়ি আজ নদীগর্ভে বিলীন। নির্বাচিত হলে আমার প্রথম এবং প্রধান কাজ হবে নদীভাঙন রোধে একটি স্থায়ী ও বৈজ্ঞানিক সমাধান নিশ্চিত করা। আমরা আর ত্রাণ চাই না, আমরা কুশিয়ারা নদীর ভাঙন থেকে মুক্তি চাই।'

​উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট অঞ্চল টিমের সদস্য মাওলানা ফারুক আহমদ বলেন, 'এলাকার সার্বিক উন্নয়ন এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে একজন সৎ ও যোগ্য জনপ্রতিনিধি হিসেবে মুসলেহ উদ্দিন রাজুর বিকল্প নেই। রিকশার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, ইনশাআলরলাহ ১২ তারিখ আমরা বিজয় নিয়ে ঘরে ফিরব।'

​বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা রুকনুজ্জামান চৌধুরী এবং খেলাফত মজলিস নেতা জনাব মাওলানা লোকমান আহমদ। 

এ সময় বক্তারা বলেন, 'দীর্ঘ সময় ধরে এই অঞ্চলটি উন্নয়ন বৈষম্যের শিকার এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে রিকশা প্রতীকই এখন সময়ের দাবি।'

​অনুষ্ঠানে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর হাতে একটি শৈল্পিক ক্যালিগ্রাফি রিকশা তুলে দেন সংগঠনের শিক্ষা সম্পাদক আবুল হাসান।

​উঠান বৈঠক শেষে রিকশা প্রতীকের সমর্থনে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ ভোটাররা অংশ নেন।

  এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ